আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

তৈরি পোশাক রপ্তানিতে ফের দ্বিতীয় বাংলাদেশ

তৈরি পোশাক রপ্তানিতে ফের দ্বিতীয় বাংলাদেশ

তৈরি পোশাকে দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশের। গতকাল বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিবেদন অনুসারে, ভিয়েতনামকে ছাড়িয়ে ২০২১ সালে পোশাক রপ্তানিতে আগের এ অবস্থান ফিরে পেয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশ ২০২০ সালের ৬ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে হয়েছে ৬ দশমিক ৪০। অন্যদিকে ভিয়েতনামের অংশ ৬ দশমিক ৪০ থেকে কমে ২০২১ সালে হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। এর আগে ২০১৯ সাল পর্যন্ত পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় প্রধান রপ্তানিকারক ছিল। ২০২০ সালে করোনা মহামারির অভিঘাতে রপ্তানি বিঘ্নিত হওয়ায় ভিয়েতনামের কাছে এ অবস্থান হারায়। তবে গত বছর যে মাসে রপ্তানির অবস্থান সূচক প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউটিও, তার পরের মাসেই ভিয়েতনামকে ছাড়িয়ে যায় বাংলাদেশ এবং এ ধারা অব্যাহত রেখে গতকাল পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে চীন তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। বিশ্ববাজারে দেশটির হিস্যাও বেড়েছে। ৩১ দশমিক ৬০ থেকে ২০২১ সালে হয়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। জোটগতভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিতীয় প্রধান রপ্তানিকারক। সুতরাং প্রযুক্তিগতভাবে, বাংলাদেশ তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক ও ভিয়েতনাম চতুর্থ। তবে একক দেশের বিবেচনায় বাংলাদেশই দ্বিতীয়। এককভাবে পরের অবস্থানগুলো তুরস্ক ও ভারত যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ। এর পরে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও পাকিস্তান।

শেয়ার করুন

পাঠকের মতামত