আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে হঠাৎ করেই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে হঠাৎ করেই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

হঠাৎ করেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ১০ শতাংশ এ পরীক্ষা দিতে পারবে। চলতি মাসের শেষ সপ্তাহে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে ১ ডিসেম্বর আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সারা বছর চুপ থেকে ডিসেম্বর মাসে এসে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হতবাক অভিভাবক ও শিক্ষকরা। তাঁরা বলছেন, বৃত্তি পরীক্ষা নেওয়া হলে সে সিদ্ধান্ত সাধারণত বছরের শুরুতেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। তারা সেভাবেই প্রস্তুতি নেয়।

এতদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হতো, তাই আলাদা বৃত্তি পরীক্ষা ছিল না। করোনা মহামারির কারণে গত দু'বছর এ পরীক্ষা নেওয়া হয়নি। এ বছরও নেওয়া হবে না বলে আগেই জানানো হয়েছে। তাই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার প্রস্তুতিও নেই। তাঁরা বলেন, এই সিদ্ধান্ত এমন এক সময়ে জানানো হলো যখন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি পরীক্ষা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সারাদেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে ১ কোটি ৪১ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর বাইরেও প্রাথমিক শাখা সংযুক্ত বিপুলসংখ্যক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেখানেও শিক্ষার্থীর সংখ্যা কম নয়। জানা গেছে, সব বিদ্যালয় মিলে শুধু পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা এ বছর ৩২ লাখের কাছাকাছি। সে হিসাবে ১০ শতাংশ শিক্ষার্থী হবে অন্তত ৩ লাখ ২০ হাজার জন।রাজধানীর দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে আদেশ জারি করা হয়েছে। থানা শিক্ষা অফিসারদের কাছে আদেশের খবর শুনেছি। শিক্ষার্থীদের রোববারের আগে জানানোর সুযোগ নেই। এরপর থেকে শিক্ষাবর্ষের আর ২৭ দিন বাকি থাকে। এর মধ্যে শিক্ষার্থীরা আলাদা করে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেবে কখন?

রাজধানীর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত শাকিল বলেন, তাঁরা থানা শিক্ষা অফিস থেকে বৃত্তি পরীক্ষার একটি আদেশ পেয়েছেন। সেখানে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর সংখ্যা ও ১০ শতাংশ শিক্ষার্থীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এর বেশি কোনো কিছু এখনও জানেন না। রাজধানীর গেণ্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ পারভেজ সমকালকে জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত রুটিন অনুসারে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ তারিখ। শিক্ষার্থীদের এই পরীক্ষা শেষের সাত দিনের মধ্যে আবার বৃত্তি পরীক্ষায় বসতে হবে। শিক্ষকদেরও এর মধ্যে ফল দিতে হবে। আবার বৃত্তি পরীক্ষাও নিতে হবে। শিক্ষার্থীদের আর ক্লাসও নেই। দুই মাস আগেও জানানো হলে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করতে পারতাম। বছরের শেষে এসে এভাবে তাড়াহুড়া করে বৃত্তি পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরাও। আদাবরের বরাহ মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আমিনুর রশীদের মা রায়হানা বেগম বলেন, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার পর শিক্ষার্থীদের নিয়ে পরিবারসহ গ্রামে বা বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়া হয়। এবার বৃত্তি পরীক্ষার কারণে তারা আটকে গেলেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত শনিবার সমকালকে বলেন, এটাই বরং ভালো, বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার উত্তাপের মধ্যে থাকতে থাকতেই বৃত্তি পরীক্ষাটা তাদের হয়ে যাবে। নানাবাড়ি, দাদাবাড়ি বেড়িয়ে এলে তো সেই উত্তাপটা আর থাকবে না। 'কেন এত দেরিতে সিদ্ধান্ত হলো' জানতে চাইলে তিনি বলেন, নতুন কিছু তো হয়নি, আগেও এভাবেই বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। সব শিক্ষার্থীকে সুযোগ না দিয়ে শুধু ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়ায় কোনো বৈষম্য সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সারা বছরের শ্রেণিকক্ষের ধারাবাহিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার ওপর ভিত্তি করে শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন কারা বৃত্তি পরীক্ষা দেবে। এটা মূল্যায়ন, তাই বৈষম্যের প্রশ্ন আসে না। আর আগেও এভাবেই হতো। গত ১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়, গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধাবৃত্তি দেওয়া নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি দেওয়া অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এ বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষকরা বলছেন, আর এক মাস, আগামী শিক্ষাবর্ষ থেকে তিনটি শ্রেণিতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও তা বাস্তবায়ন করা হবে। যে শিক্ষাক্রমে 'পরীক্ষা'কে কম গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও নেওয়া হবে না। তাহলে বছরের শেষ বেলায় এসে আকস্মিকভাবে এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা কী ?


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত