আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

১০ ডিসেম্বর গণসমাবেশ নিয়ে বিকল্প বৈঠক, বিএনপির পছন্দের স্থান মতিঝিল

১০ ডিসেম্বর গণসমাবেশ নিয়ে বিকল্প বৈঠক, বিএনপির পছন্দের স্থান মতিঝিল

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার বিষয়ে বিএনপি এখনো নয়াপল্টনই চায়। সেটা না হলে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিকল্প কোনো ভালো জায়গার প্রস্তাব করলে বিএনপি সেটাও বিবেচনা করবে বলে দলটির নেতারা জানিয়েছেন। বিএনপি সূত্র জানায়, সমাবেশের জন্য বিকল্প হিসেবে মতিঝিল ও এর আশপাশের এলাকা দলটির অগ্রাধিকার। তবে টঙ্গী, পূর্বাচল বা রাজধানী থেকে দূরের কোনো স্থানের প্রস্তাব এলে, সেটা মেনে নেবে না বলে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।

সমাবেশের জন্য নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে তৃতীয় কোনো স্থানের বিষয়টি গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের আলোচনায়ও এসেছে বলে জানা গেছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে তাঁর কার্যালয়ে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন (আলাল), কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) ও সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ। পুলিশের পক্ষ থেকে আরও ছিলেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ ও মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খানসহ আরও দুজন কর্মকর্তা।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার জন্য অনুরোধ করে, একই সেখানে নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। বিএনপির প্রতিনিধিদল জানায়, তারা সোহরাওয়ার্দী উদ্যানকে অনিরাপদ মনে করে। তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায় বলে দলের অবস্থান তুলে ধরে। বৈঠকে একপর্যায়ে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে তৃতীয় কোনো স্থানে সমাবেশ করার ব্যাপারে বিএনপি আলোচনা করতে রাজি হয়। এই পর্যায়ে আলোচনায় ঠিক হয় যে বিএনপির পক্ষ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এবং পুলিশের পক্ষ থেকে মতিঝিল বিভাগে উপকমিশনার হায়াতুল ইসলাম খান আজ সোমবার সম্ভাব্য তৃতীয় স্থানের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রস্তাব করবেন। সন্ধ্যায় যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগে উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বৈঠকে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ১০ ডিসেম্বর সমাবেশের জন্য তৃতীয় স্থান বা বিকল্প কী হতে পারে, সে বিষয়ে আজ সোমবার সরেজমিনে পরিদর্শন করা হবে। তারপর আলোচনা হতে পারে।

এর আগে গতকাল বিকেল সাড়ে চারটায় ওই বৈঠক শেষে বিএনপি নেতা আমানউল্লাহ সাংবাদিকদের বলেন, তাঁরা সমাবেশের জন্য নয়াপল্টনের দাবিতেই আছেন। পুলিশের অনুমতি দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন না। তবে তৃতীয় কোনো স্থান নিয়ে আলোচনা হতে পারে। সে জন্য শহীদ উদ্দীন চৌধুরী ও পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পরে বৈঠক করবেন। তিনি বলেন, বিএনপি নয়টি বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে করেছে। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ঢাকায় নয়াপল্টনের অনুমতি দিলেও সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না বলে তারা পুলিশকে আশ্বস্ত করেছে। ওই বৈঠকের পর গতকাল রাত নয়টার দিকে নয়াপল্টনের একটি হোটেলে বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরীর সঙ্গে পুলিশের উপকমিশনার হায়াতুল ইসলাম খান আবার বৈঠক করেন। প্রায় এক ঘণ্টার এই বৈঠক শেষে শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে ঘুরেফিরে সোহরাওয়ার্দী উদ্যানের কথাই বলা হয়েছে। পুলিশের আশঙ্কা নয়াপল্টনে সমাবেশের পর নেতা-কর্মীরা বসে পড়তে পারেন বা অবস্থান কর্মসূচি শুরু করতে পারেন। এমন আশঙ্কা নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানানো হয়।

আবার সোহরাওয়ার্দী উদ্যানকে যে বিএনপি অনিরাপদ মনে করে, সেটা পুনরুল্লেখ করেন বলে জানান শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বলেছি সামান্য জিনিসে ভয় পেলে তো হবে না। আমরা দায়িত্ব নিচ্ছি নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে। এ পর্যন্ত নয়টি গণসমাবেশ করেছি। আইন অমান্য করে কিছু করিনি। আমরা কোনো সাংঘর্ষিক অবস্থায় যাব না। সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হিসেবে ভালো জায়গা থাকলে বিবেচনা করব। পুলিশ বলেছে তারা কাল (আজ সোমবার) জানাবে।’ এর আগে বেলা দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার সমাবেশ শান্তিপূর্ণ হবে। অযথা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশের জন্য বিকল্প স্থানের প্রস্তাব দিলে গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেটাও আমরা চিন্তা করব।’ এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিকল্প প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয়, তবে অবশ্যই সোহরাওয়ার্দী উদ্যান বা তুরাগ নয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত