আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, ফাঁকা ঢাকা

মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, ফাঁকা ঢাকা

ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশ আজ। কয়েক দিন ধরে এ সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সাধারণ মানুষের মনেও রয়েছে শঙ্কা। আজ শনিবার সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা। সড়কে যানবাহনের সংখ্যা কম। পথচারী ও যাত্রীর উপস্থিতিও হাতে গোনা। প্রতিটি সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ সকাল সাড়ে সাতটা থেকে সোয়া আটটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে।

বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম।

গণভবনের উল্টো পাশে আওরঙ্গজেব রোডের প্রবেশমুখে, রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনের ফটকে, শিয়া মসজিদ মোড়ে, আসাদ অ্যাভিনিউর প্রবেশমুখে, ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ফার্মগেট এলাকায় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়কের পাশে চেয়ার পেতে অবস্থান নিতে দেখা গেছে।

আজ রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হবে। এরই মধ্য একজনের প্রাণহানি, মহাসচিবসহ চার শতাধিক নেতা-কর্মীর গ্রেপ্তার, দলের কেন্দ্রীয় কার্যালয় তছনছ, গত তিন দিনে এমন উত্তাপ ছড়ানো অনেক ঘটনার পর গতকাল শুক্রবার ঢাকায় সমাবেশের জায়গা পেয়েছে বিএনপি। এর আগে অন্তত ১২টি মাঠ নিয়ে প্রস্তাব, পাল্টা প্রস্তাব দিয়েছিল পুলিশ ও বিএনপি। আগের দিন এসে গোলাপবাগ মাঠের অনুমতি পায় এবং সেখানেই আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত