আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ফখরুল-আব্বাসসহ গ্রেপ্তার নেতা কর্মীদের মুক্তি দাবি

ফখরুল-আব্বাসসহ গ্রেপ্তার নেতা কর্মীদের মুক্তি দাবি

ঢাকার সায়েদাবাদের গোলাপবাগ মাঠে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। বক্তব্য দিচ্ছেন নেতারা। তাঁরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তি চেয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির গণসমাবেশে এসেছেন নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য দিয়েছেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। বক্তব্য দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তাঁরা ফখরুল ও আব্বাসসহ দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। তাঁরা বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সমাবেশে যাঁরা এসেছেন তাঁদেরও নানাভাবে হয়রানি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেন তাঁরা। এসব হয়রানির অবসান চান বিএনপির নেতারা।

বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার পর গণসমাবেশস্থল পেরিয়ে রাস্তাতেও মানুষ অবস্থান নিয়েছে।

গোলাপবাগ মাঠের চারপাশের সড়কগুলোয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করছেন। সায়েদাবাদের জনপদ মোড় ও যাত্রাবাড়ী মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত