আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

উখিয়ায় ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

উখিয়ায় ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছেন বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-৭ এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মুহাম্মদ আলমের ছেলে মো. সালাম (৩২), আবদুল খালেকের ছেলে মো. শফি (৬৩), আবদুস সামাদের ছেলে মো. শরীফ (৫৫), ইমাম হোসেনের ছেলে মো. নাসের (১৫)। তারা সকলেই ক্যাম্প ৮ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা। এএসপি ফারুক জানান, মুখে কালো কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত ক্যাম্প-৭ এর খেলার মাঠ এলাকার খাল পাড় দিয়ে ঢুকে চার ব্যক্তিকে গুলি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, আহতদের উখিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এপিবিএনের এ কর্মকর্তা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত