আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আ. লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

আ. লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এ পদে হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদের। গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনে টানা তৃতীয় মেয়াদের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

প্রধানমন্ত্রীর সঞ্চালনায় বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি। একেক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।

এদিকে, দ্বিতীয় অধিবেশনের মধ্যদিয়ে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত হয়। তবে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ দলের হাত ধরেই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতার মসনদেও দলটি। এ দেশের সবচেয়ে বেশি উন্নয়ন-অগ্রযাত্রাও আওয়ামী লীগের হাত ধরে। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটির চোখ এখন আগামী জাতীয় নির্বাচনে। তার ঠিক এক বছর আগে ২২তম জাতীয় সম্মেলন করছে দলটি। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নিয়ে কৌতূহল সবার মধ্যে।

তবে ১৯৮১ সালের পর থেকে আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে কৌতূহল নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ‘অবিকল্প’ মনে করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। আর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত