আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

পশ্চিম তীরের জেনিন রিফিউজি ক্যাম্পে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা এবং ১০ জনকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরাইলি সেনারা বারবার সহিংস আচরণ করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এজন্য বাংলাদেশ চরম উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। এছাড়া অবকাঠামোগত ধ্বংসযজ্ঞও চালানো হয়েছে। এক বিবৃতিতে এসব তথ্য জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রায় এক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে পশ্চিম তীরে। প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান চলছে ইসরায়েলের। এ ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষও হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বিস্তারিত উল্লেখ না করে জানিয়েছে, অভিযান অব্যাহত আছে। ফিলিস্তিনের ইস্যু সমাধানের জন্য উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত