আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দিল্লি যাবেন ড. মোমেন

দিল্লি যাবেন ড. মোমেন

চলতি বছরের মার্চের ১ ও ২ তারিখে ভারতের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মেলনে ঢাকার পক্ষ থেকে নিজেদের ইস্যুগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এবার জি-২০ এর চেয়ারম্যান। তারা একটা ইউনিক কাজ করছে। তারা সাউথের মতামত নেওয়ার জন্য নয়টি দেশকে আমন্ত্রণ করেছে। তার মধ্যে দক্ষিণ এশিয়ায় তারা একমাত্র বাংলাদেশকে সম্মান দিয়েছে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, যখন জি-২০ হবে। মোমেন জানান, তারা আমাদের দাওয়াত দিয়েছেন মার্চের ১ ও ২ তারিখে নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে। এটা আমাদের জন্য বড় সম্মান। সেখানে আমাদের ইস্যুগুলো তুলে ধরব।

ফেব্রুয়ারি মাঝামাঝিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কৌয়াত্রার। তার সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। তবে এ মুহূর্তে আমি সঠিক তারিখটা বলতে পারব না। ভারতের পররাষ্ট্র সচিব আসলে ভালো হবে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে পারব।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত