আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘আপনাদের প্রয়োজন জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করবো’

‘আপনাদের প্রয়োজন জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করবো’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেন

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের যেকোনো প্রয়োজনে সাধ্যমতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক ফোনালাপে মোমেন এ প্রতিশ্রুতি দেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেন বলেন, ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আমরা অত্যন্ত ব্যতীত। এ ঘটনায় আমরা আন্তরিক সমবেদনা জানাই। জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ফোন করার জন্য মোমেনকে ধন্যবাদ জানান। এ ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের শোক বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

ভূমিকম্পে আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি মেভলুত কাভুসোগলু তাদের দ্রুত আরোগ্য কামনা করেন বলে বিবৃতিতে জানানো হয়। ড. মোমেন বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয় তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাবো। প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে তুরস্কেই ৩৫ হাজার বেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন রয়টার্স। আর সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত