আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

টিসিবির পণ্যের জন্য কাউন্সিলরদের কাছে ধরনা দিচ্ছে নগরবসী

টিসিবির পণ্যের জন্য কাউন্সিলরদের কাছে ধরনা দিচ্ছে নগরবসী

ছবি: এলএবাংলাটাইমস

রমজান চলে আসলেও বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি এখনও শুরু হয়নি। টিসিবির পণ্যের জন্য ওয়ার্ড কাউন্সিলর ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকের কাছে ধরনা দিচ্ছেন ওয়ার্ডবাসী।

‘আজ না কাল’- এভাবে তারা কালক্ষেপণ করায় কোথাও থেকে সদুত্তর মিলছে না। তবে বরিশাল টিসিবি অফিসের কর্মকর্তাদের সাফ জবাব— সবকিছু প্রস্তুত, বরিশাল সিটি করপোরেশনের মেয়রের নির্দেশনা পেলেই বিভিন্ন ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।

নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং নাম প্রকাশ না করা শর্তে আরও একাধিক কাউন্সিলর জানান, টিসিবির পণ্য বিক্রি নিয়ে প্রতিদিন অসংখ্য নগরবাসীর প্রশ্নবানে তারা জর্জরিত। কিন্তু টিসিবির অফিসের সঙ্গে যোগাযোগ করলে তারা সিটি মেয়রের দোহাই দিচ্ছে। নগরীর ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে টিসিবি পণ্য বিক্রির দিনক্ষণ জানতে চাইছে স্ব-স্ব ওয়ার্ডের বাসিন্দারা। তারাও সদুত্তর দিতে পারছেন না। রোজার আগে দেওয়া হবে বলে তাদের জানিয়েছেন।

এর আগে ১০ মার্চের মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরুর আশ্বাস দিয়েছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। তিনি জানান, বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হতে পারে।

তিনি বলেন, ‘আমরা এখনও সব পণ্য হাতে পাইনি। যা যা টিসিবি পাবে তা আমাদের বুঝিয়ে দেবে। আর এর সঙ্গে বরিশাল সিটি করপোরেশনের কোনও সম্পর্ক নেই।’

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বরিশালে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়নি শুনে বিস্ময় প্রকাশ করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান। তিনি বলেন, ‘টিসিবির পণ্য বিক্রিতে মেয়রের নির্দেশনা কেন লাগবে! আমি এখনই বিষয়টি দেখছি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত