আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জুনের মধ্যেই হবে পাঁচ সিটির ভোট: ইসি

জুনের মধ্যেই হবে পাঁচ সিটির ভোট: ইসি

ছবি: এলএবাংলাটাইমস

সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে হিসাবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে।

বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভা হয়।সভা শেষে ইসির সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন হবে জুনের পরে। কোনটা কখন হবে তখন জানাবো। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করবো। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, আগামী এপ্রিলে পবিত্র রমজান মাস শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পযন্ত, ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।

সচিব বলেন, ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবো, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীত তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন সচিব মো. জাহাংগীর আলম।

মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সে ক্ষেত্রে ইভিএমে সব নির্বাচন হবে। সিসি ক্যামেরা রাখার বিষয়ে পরিকল্পনা থাকলেও তা করা হবে কি না, ওই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত