আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রোববার দেশের সব বারে বিএনপিপন্থি আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

রোববার দেশের সব বারে বিএনপিপন্থি আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আইনজীবী ও সাংবাদিকদের মারধর এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ ঘটনার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠনটি।

প্রথম দিন রোববার দেশের সব আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে ফোরামের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত থাকবেন। দ্বিতীয় দিন সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের মাধ্যমে শেষ হবে। শুক্রবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ শতাধিক আইনজীবী ও সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করে। প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণকে রণক্ষেত্রে পরিণত করা, পুলিশি তাণ্ডব ও সাংবাদিক-আইনজীবীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার একদিকে গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে দিনের বেলায় প্রকাশ্যে ব্যালট ছিনতাই ও ভোট ডাকাতি করছে। গত বুধবার সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার নির্বাচনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল অভিযোগ করেছেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে তাঁর বাসায় ১৫ মার্চ গভীর রাতে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত