আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বাঙালির হাজার বছরের ইতিহাসে অনেক বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, কিন্তু কেউ সফলতা পাননি। ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বিধায় বাঙালি জাতিসত্তার জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।’

শুক্রবার (১৭ মার্চ) রাতে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে জয়বাংলা কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘এই বঙ্গে যারা রাজত্ব করেছে, তাদের বিরুদ্ধে এই দেশের যারা বিদ্রোহ করেছেন, স্বাধীনতা চেয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের আন্দোলিত করেন ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগানে। তার নেতৃত্বে এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে তরুণ সমাজ নানাভাবে বিপথগামী হচ্ছে, সেটি থেকে তরুণ সমাজকে রক্ষার করার জন্য ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন। আমরা যদি সমগ্র দেশে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ঝড় বইয়ে দিতে পারি, তাহলে তরুণ সমাজকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করা যাবে। কারণ মানুষের নির্মল আনন্দের প্রয়োজন রয়েছে। নির্মল আনন্দ ব্যতিরেকে জীবন হতে পারে না। সে জন্য এটিএন বাংলার এই আনন্দ আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সূজাউদ্দিন, কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডার সাব্বির আহমদ প্রমুখ।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত