আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

পবিত্র মাহে রমজান স্বাগত

পবিত্র মাহে রমজান স্বাগত

বছর ঘুরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানের পুরো মাসে রোজা রাখা ফরজ। এ মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল-কোরআন, তাই এ মাসটি সব মাসের সেরা হিসেবে স্বীকৃত। আল্লাহপাক বলেন, ‘শাহরু রামাদানাল্লাজি উনযিলা ফিহিল কোরআন’। অর্থাৎ রমজান মাস, এ মাসেই অবতীর্ণ করা হয়েছে পবিত্র কোরআন। কোরআন নাজিলের এই মহিমান্বিত মাসকেই পরম স্রষ্টার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম রোজা পালনের মাস হিসেবে নির্বাচিত করা হয়েছে; যা বান্দার প্রতি মহান প্রভুর এক অতি উত্তম অনুগ্রহ।

রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার ও কামাচার থেকে বিরত থাকার নাম রোজা। অন্যান্য ইবাদতের সঙ্গে রোজা পালনের বিষয়টি মৌলিক পার্থক্যে বিভূষিত। হাদিসে কুদসিতে এসেছে, ‘আস্‌সাওমু লি ওয়া আনা আজযি বিহি’। অর্থাৎ আল্লাহপাক বলেছেন, ‘রোজা শুধু আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব।’ এ কথাটিই অন্যত্র এভাবে এসেছে, ‘রোজা আমার জন্যই পালন করা হয় আর আমি নিজেই এর প্রতিদান হয়ে যাই।

অর্থাৎ রোজা রাখার মাধ্যমে রোজাদার আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হন; এমনকি মহান আল্লাহকেই পাওয়ার যে উদগ্র বাসনা প্রতিটি খোদাপ্রেমিক মানবের মাঝে বিরাজমান, সিয়ামব্রত পালনের মাধ্যমে সেই পরম কাঙ্ক্ষিত বিষয়টিই অর্জিত হয়ে থাকে।’ যেমন রোজা পালনের পরিপ্রেক্ষিতে রাসুল (সা.) বলেছেন, ‘লিস্‌সায়েমে ফারহাতান ফারহাতু ইন্দা ফিতরিহি ওয়া ফারহাতু ইন্দা লিকাই রাব্বিহি’ অর্থাৎ রোজাদারের খুশির সময় হলো দুটি, প্রথমত ইফতারের সময় আর দ্বিতীয়ত পরম প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়। এ হাদিসের দ্বারা বোঝা যায়, রোজাদার ব্যক্তি রোজা পালনের মধ্য দিয়ে পরম সত্তার সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়ার দুর্লভ বিষয়টি নিশ্চিত করতে পারেন।

ইসলামের আবির্ভাবের আগেও রোজা রাখার বিধান ছিল। যুগে যুগে প্রেরিত পয়গম্বরগণ ও তাঁদের অনুসারীদের জন্য এ রোজার বিধান প্রচলিত ছিল। যেমন কোরআনুল কারিমে হজরত মারইয়াম (আ.)-এর বক্তব্য বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘ইন্নি নাযারতু লির্‌রাহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যাহ’ অর্থাৎ হজরত মারইয়াম (আ.) বলেছিলেন, ‘আজ আমি আল্লাহর নামে রোজা রেখেছি, তাই আজকে তোমাদের কারও সঙ্গে আমি কথা বলব না।’

রোজার বিষয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনুল কারিমের পবিত্র আয়াতটিতেও এ বিষয়ের উল্লেখ দেখতে পাই; যেখানে আল্লাহপাক বলছেন, ‘ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস্‌ সিয়ামা কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন’ অর্থাৎ হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের ওপর; আশা করা যায়, তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারবে। সুতরাং, রোজা পূর্বকাল থেকে প্রচলিত একটি প্রথাসিদ্ধ ইবাদত, যার মাধ্যমে প্রভুর উপাসনাকারীরা পার্থিব পঙ্কিলতা থেকে বিমুক্ত হয়ে সত্যিকারের পরহেজগারি অর্জন করার সুযোগপ্রাপ্ত হন।

রহমত, মাগফেরাত আর নাজাতের পয়গাম নিয়ে পবিত্র মাহে রমজান সমাগত। বরকত আর পুণ্য লাভের এই মহিমাময় মাসকে তাই আমাদের উচিত কাজে লাগানো এবং নানাবিধ পুণ্যকর্ম সম্পন্ন করার মধ্য দিয়ে এ মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করা। এ মাসে ইবাদতের ব্যাপারে আগ্রহ ও উদ্দীপনার সর্বোচ্চ ঘোষণাটি এসেছে মানবতার পরম বন্ধু বিশ্বনবী (সা.)-এর পক্ষ থেকে। তিনি বলেছেন, ‘মান সামা রামাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি’ অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাস ও কর্তব্য-নিষ্ঠার সঙ্গে মাহে রমজানের সিয়াম পালন করবে তাঁর জীবনের সব পাপ কাজ ক্ষমার ঔদার্যে বিবেচনা করা হবে, মাফ করে দেওয়া হবে।

এতে বোঝা যায়, রোজা পালনের মাধ্যমে বান্দার অপরাধ মার্জনা করে দেওয়া হয়। তাই আসুন আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা বজায় রাখি, রমজানের মর্যাদাকে সমুন্নত করার প্রয়াস চালাই এবং সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনে এ মাসের সর্বোচ্চ কল্যাণ অর্জনে ব্রতী হই।

সুত্রঃ সমকাল



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত