আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

গরম বাড়তে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

গরম বাড়তে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া, ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন বার্তা দিয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বর্তমানে সারা দেশের বিভিন্ন জায়গায় ৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আরও দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এরপর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। তখন ৩৪ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।


সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছিল চুয়াডাঙ্গায়। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে (১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস)।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত