আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

লক্ষ্মীপুরে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাদী হয়ে রামগঞ্জ থানায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর গতকাল রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি চলার সময় গতকাল বিকেলে রামগঞ্জ পৌরসভার নন্দপুর এলাকায় এরশাদ হোসেন সড়কে বিএনপি এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন বলেন, ‘গতকাল ছাত্রলীগের ইফতারি বিতরণ কর্মসূচি ছিল। সেখানে যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের অন্তত সাত-আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ জন্য মামলা করা হয়েছে।’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, ‘কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের কর্মসূচিতে হামলা চালায় ও লাঠিপেটা করে। এ ঘটনায় আমাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া আমাদের নেতা-কর্মীদের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এখন আবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষেরই অন্তত ১৫ কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ-ছয়টি ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা-কর্মী। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত