আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কুমিল্লায় মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, ৫ বগি লাইনচ্যুত, আহত ৫০

কুমিল্লায় মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, ৫ বগি লাইনচ্যুত, আহত ৫০

ছবি: এলএবাংলাটাইমস

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন।

আজ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ের একাধিক কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়ানো ছিল। মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢুকে পড়ে। এ সময় সোনার বাংলা ট্রেনটি মালবাহী ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মচারী বলেন, রেলওয়ে স্টেশন থেকে সিগন্যাল ঠিক না করায় এ দুর্ঘটনা ঘটে। যে লাইনে মালগাড়িটি আছে, সেই লাইনে যাত্রীবাহী ট্রেন কীভাবে ঢোকে? স্টেশন কর্তৃপক্ষের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। এ ঘটনার পর কুমিল্লা ও লাকসাম থেকে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। চট্টগ্রাম থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে রওনা দিয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেলস্টেশনে এসেছি। দুর্ঘটনায় যাত্রীবাহী সোনার বাংলা ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ঢালুয়ার একটি ফার্মেসিতে প্রায় ২০ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যান্যদের উদ্ধার করে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত