আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার, চলবে ১২ ঘণ্টা

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার, চলবে ১২ ঘণ্টা

মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল। এতে বলা হয়, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় ১৫ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। এতে বলা হয়, ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর মেট্রোরেলের ফলক উন্মোচন করেছেন। ২৯ ডিসেম্বর যাত্রী পরিবহন শুরু হয়। ৩১ মার্চ মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু হয়। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলছে। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত