আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদের আগে আরেক দফা কমতে পারে ভোজ্যতেলের দাম

ঈদের আগে আরেক দফা কমতে পারে ভোজ্যতেলের দাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ঈদের আগে আরেক দফা তেলের দাম কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম কিছুটা কমিয়ে আনা হয়েছে। সয়াবিন তেলের দাম কমানো হয়েছে লিটারে ১০ টাকা, আর পাম তেলের দাম কমানো হয়েছে ২ টাকা করে।

এখন থেকে বোতলের সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে ১৮৯ টাকায়, খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬৭ টাকায়। আর পাম তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকায় বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম এখনও নিম্নমুখী জানিয়ে সচিব আরও বলেন, আমরা আশা করছি ঈদের আগে আরেক দফায় দাম কমাতে পারব।

নতুন এই দামের সুফল ভোক্তারা কবে থেকে পাবে–এমন প্রশ্নে সচিব বলেন, আগামী তিন দিনের মধ্যে ভোক্তারা এই দামে ভোজ্যতেল পাবেন। তবে বৈঠকে উপস্থিত সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, নতুন দামের তেল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পাঁচ দিন সময় লেগে যাবে।

এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা এবং বোতলের সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয় সে সময়। আর এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত