আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

অর্ধপাগল অর্ধশিক্ষিত হিরো আলম ছাড়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেই-রুহুল কবির রিজভী

অর্ধপাগল অর্ধশিক্ষিত হিরো আলম ছাড়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেই-রুহুল কবির রিজভী

কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলমকে ‘অর্ধপাগল’ ও ‘অশিক্ষিত’ আর মোহাম্মদ আলী আরাফাতকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্ধপাগল অর্ধশিক্ষিত হিরো আলম ছাড়া আওয়ামী লীগের বিপক্ষে লড়ার কেউ নেই।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের এতটাই দুঃসময় এসেছে যে হিরো আলমের মতো অর্ধপাগল ও অর্ধশিক্ষিতকে পেটাতে হয়। কারণ আজ আওয়ামী লীগের হিরো আলম ছাড়া প্রতিদ্বন্দ্বী নেই। কারণ এই সরকারের অধীনে কেউ নির্বাচন করতে চায় না।’

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার থাকে না, কেন্দ্রের সামনে কুকুর ঘুমায়। কতবড় কাপুরুষ আরাফাত ভোটারবিহীন ঢাকা-১৭-এর উপনির্বাচনের পর ভি (জয়ের) চিহ্ন দেখায়।’ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচারে মামলা দেওয়ার অভিযোগও তোলেন রিজভী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ১৮০টি মামলা। বিএনপির এমন লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা। ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয় না। শুধু ভিন্নমত প্রকাশের কারণে অনেকেই আজ জেলে। কাজেই নিজের ও সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনাদের রাজপথে নামতে হবে। এরশাদ বলে গেছেন, লোকজন বলে আমি নাকি স্বৈরাচার; হাসিনা আমার চাইতেও ভয়াবহ স্বৈরাচার। জনগণকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আগামীর আন্দোলন বেগবান করতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘চাঁদ ভুল কিছু বলেন নাই। চাঁদ জাতীয় বীর হয়ে গেছেন। আওয়ামী লীগের যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছিল তাদের আর দেখি না। যাদের দেখি তারা বালু ব্যবসায়ী। আওয়ামী লীগে একসময় যাদের ব্যাংকে ৯ হাজার টাকাও ছিল না, তারা এখন বিলিয়নেয়ার। এই হচ্ছে রাজশাহীর উন্নয়ন। আগামী দিনে জনতার স্রোতের মধ্য দিয়ে এই অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হবে।’

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ। অনুষ্ঠানে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইয়ুল ইসলাম মার্শালসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত