আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ উন্নতি বাংলাদেশের

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ উন্নতি বাংলাদেশের

এলএবাংলাটাইমস

শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। এই সূচকে বাংলাদেশ পাঁচ ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ মঙ্গলবার নতুন এই সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ ৯৬তম তালিকায় অবস্থান করছে।

একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়। গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। অর্থাৎ গত কয়েক মাসের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবেন।

নতুন এই সূচক অনুযায়ী, জাপানকে পেছনে ফেলে এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট ধারীরা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবে।

গত বছর তালিকার শীর্ষে থাকা জাপান এবার তৃতীয় স্থানে চলে গেছে। দেশটির নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবে। আগে এই দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পেত। জাপানের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত