আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শর্তসাপেক্ষে কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

শর্তসাপেক্ষে কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় ও শর্তসাপেক্ষে আগামী শনিবার থেকে কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। বৃহস্পতিবার ক্র্যাব মিলনায়তনে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ভাতার পরিমাণ ২০ হাজার থেকে পাঁচ হাজার টাকা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়। তাছাড়া প্রতিমাসে ভাতা দেওয়ার ব্যবস্থা, কর্মদিবস কমিয়ে কর্মঘণ্টা ঠিক রেখে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া, আন্দোলনের কারণে কোনো শিক্ষার্থীর ওপর অ্যাকাডেমিক হয়রানি না করার আশ্বাসও দেওয়া হয়।

তিনি বলেন, আশ্বাসের ভিত্তিতে এবং ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী শনিবার থেকে কর্মস্থলে ফিরে যাচ্ছি। কিন্তু গৃহীত সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে ফের আমরা কঠোর কর্মসূচিতে যাব। আগামী শনিবার প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়ে চিকিৎসকরা কর্মস্থলে যোগ দেবেন বলেও জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন নবী উপস্থিত ছিলেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত