আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আ.লীগের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরুন: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

আ.লীগের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরুন: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরুন।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে তার সরকারি বাসভবন গণভবনে সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এসব কথা জানান।

প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ তার দলের নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান।

বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো যেকোনো দুর্যোগে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি করোনাভাইরাস মহামারি চলাকালে কৃষকদের ধান কেটে দিয়ে এবং অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘জনগণের যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়ান।’

এ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এ সময় ভারপ্রাপ্ত থেকে সভাপতি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পান গাজী মেসবাউল হোসেন সাচ্চু। সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

 

সুত্রঃ বাসস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত