আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

গয়েশ্বরের আপ্যায়ন বিল ও ভিডিও নিয়ে যা জানালেন ডিবিপ্রধান

গয়েশ্বরের আপ্যায়ন বিল ও ভিডিও নিয়ে যা জানালেন ডিবিপ্রধান

বিএনপির কর্মসূচিতে পিটুনি খাওয়ার পর ডিবি অফিসে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করান ডিবিপ্রধান হারুন অর রশিদ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরই এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। শুধু তাই নয়, এ ইস্যু ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়।

সম্প্রতি গয়েশ্বর ইস্যু নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তার কাছে জানতে চাওয়া হয় গয়েশ্বরের আপ্যায়নের ভিডিও কে করল? খাবার বিলই বা কে দিল? প্রশ্নোত্তরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের (পুলিশের) কাজ হচ্ছে জানমাল রক্ষা করা।

এরই ধারাবাহিকতায় গয়েশ্বর রায় আহত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। চিকিৎসা শেষে তাকে ডিবি অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। এতে তিনি সম্মত হন। পরে চা খেতে খেতে দুপুর হয়ে গেলে তাকে মধ্যাহ্নভোজ করে যাওয়ার জন্য অনুরোধ করি। এতেও তিনি রাজি হন। পরে আমার বাসার পাঠানো খাবার তাকে খেতে বলি। তিনি (গয়েশ্বর) সবজি খেতে পছন্দ করায় সোনারগাঁও হোটেল থেকে সবজি নিয়ে আসার ব্যবস্থা করি। সবজির দাম তো বেশি নয়। এ জন্য গয়েশ্বর রায়কে আপ্যায়নে তেমন খরচ হয়নি বলে জানান ডিবিপ্রধান।

খাবারের সময় ভিডিও করল কে? প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, সেখানে অনেকে ছিল। কে বা কারা ভিডিও করেছে আমি সেটি খেয়াল করিনি। পরে কে বা কারা ভিডিও ভাইরাল করেছে, সেটিও আমি জানি না। এদিকে আপ্যায়ন করে সেটির ভিডিও প্রকাশ করা নিম্নরুচির কাজ বলে মন্তব্য করেছেন গয়েশ্বর।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত