আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিএনপি-জামায়াত গণতন্ত্রকে পদদলিত করতে চায়: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অবৈধ পন্থায় সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পদদলিত করতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ আয়োজিত প্রাণিসম্পদ অধিদফতর চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

বিএনপি-জামায়াত কখনোই দেশের মানুষের কথা চিন্তা করে না জানিয়ে নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াতের খুনের রাজনীতি, চক্রান্তের রাজনীতি ও ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাদের অপকর্মের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। দেশের ১৭ কোটি মানুষকে তাদের হাত থেকে রক্ষা করতে হবে। সুযোগ পেলেই তারা দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করবে।

বিএনপি খুনের চরিত্র থেকে বের হতে পারছে না জানিয়ে তিনি বলেন, বিএনপি আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তারা সজীব ওয়াজেদ জয়কেও হত্যা করতে চায়। সুযোগ পেলে তারা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকেও হত্যা করবে।

১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিয়েছে জানিয়ে নাছিম বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জাতির পিতার আদর্শকে ধ্বংস করা। সুযোগ পেলে তারা সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকেও হত্যা করত।

নাছিম বলেন, জাতির পিতা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার কাজে হাত দিয়েছিলেন। তিনি তার চূড়ান্ত রূপ দিয়ে যাওয়ার আগেই খুনিরা তাকে হত্যা করেছে। কারণ, খুনিরা চায়নি বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হোক। তারা চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল–অসাম্প্রদায়িক বাংলাদেশ–সেটি ধ্বংস করতে চেয়েছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের তাঁবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছে।

তিনি বলেন, জাতির পিতার হত্যাকারীদের রক্ষা করার জন্য খুনি জিয়া-মোশতাক গং ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে। পরবর্তী সময়ে এরশাদ ও খালেদা জিয়া তাদের পুরস্কৃত করে রাজনীতি করার সুযোগ করে দেয়াসহ এমন কোনো ঘৃণিত কাজ নেই, যা তারা করেনি। এটি আমাদের কলঙ্কিত করেছে। দীর্ঘ একুশ বছর লড়াই-সংগ্রাম করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমাদের সংবিধানকে রক্ষা করেছেন এবং বাংলার মাটিতে খুনিদের বিচার ও ফাঁসির রায় কার্যকর করেছেন।

তিনি আরও বলেন,‘আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশগঠনে ভূমিকা রাখতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুকন্যাকে টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সভাপতি কৃষিবিদ ডা. ফজলে রাব্বি মন্ডল আতার সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ ডা. সাইফুল বসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ড. নাহিদ রশীদ, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ডা. এমদাদুল হক তালুকদার, কৃষিবিদ ইনস্টিটিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত