আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমরা বদ্ধপরিকর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে: সিইসি

আমরা বদ্ধপরিকর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে: সিইসি

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের চাওয়া অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাহী কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর। তবে এ বিষয়ে পোলিং এজেন্টদের ভূমিকা অনস্বীকার্য। ক্রেডিবল (দায়বদ্ধ) নির্বাচন করতে চায় ইসি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদেরকে সাংবাদিক নীতিমালা ও নির্বাচনকালীন সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের বিষয়ে জানতে চেয়েছেন। মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে। তাই এটা আন্ডাররিভিউ করছি, এটা পরিবর্তন করবো।

কাজী হাবিবুল আউয়াল বলেন, তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। তিনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তা জানাতে পেরেছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত