আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বারি পরিদর্শন ওয়েজিনইনজেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের

বারি পরিদর্শন ওয়েজিনইনজেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের

নেদারল্যান্ডসের ওয়েজিনইনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চের ওয়েজিনইনজেন ফুড এন্ড বায়োবেসড রিসার্চের (ডব্লিউএফবিআর) দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এরপর বারি মহাপরিচালকের সভাকক্ষে সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো. মনির হোসেন। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান।

এরপর অতিথিবৃন্দ ইনস্টিটিউটের পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি, প্ল্যান্ট ডিজিস ডাইগনোস্টিক ল্যাবরেটরি, পোস্ট-হারভেস্ট টেকনোলজি ল্যাবরেটরি, ফল গবেষণা ফার্ম পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত