আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের করভি রাখসান্দসহ চারজন

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের করভি রাখসান্দসহ চারজন

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত, ফিলিপাইন ও পূর্ব তিমুরের আরও তিনজন।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে করভি রাখসান্দসহ চারজনের নাম প্রকাশ করা হয়েছে।

চলতি বছর র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে করভি রাখসান্দ সম্পর্কে বলা হয়েছে, করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি। তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

করভি রাখসান্দ ছাড়া এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাকি তিনজন হলেন— ভারতের রবি কান্নান আর., পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

রবি কান্নান পেশায় চিকিৎসক। ভারতের আসামে দরিদ্র মানুষের ক্যানসার চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইগুয়েনিও লেমোস তাঁর দেশে পরিবেশ ও আদিবাসী সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। সেই সঙ্গে টেকসই ও স্বাধীন খাদ্য সরবরাহব্যবস্থায় তাঁর অবদান রয়েছে। অন্যদিকে শান্তি আলোচনার মধ্যস্ততায় নারীদের অংশগ্রহণ নিয়ে কাজ করেন ফিলিপাইনের মিরিয়াম।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত