আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এদেশের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছে

এদেশের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী লীগ।

সনাতনী ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ লেখেন, ‘শুভ জন্মাষ্টমী! আজ শুভ জন্মাষ্টমী, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এই দিনে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনাচরন ও কর্ম দিয়ে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী লীগ।'

এদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছে মন্তব্য করে তিনি বলেন, কিছু হায়েনার কবলে পড়ে বাংলার মাটিতে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি শুরু হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলেছে অকথ্য নির্যাতন। খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোন অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ। যার জন্য আন্তর্জাতিক মহল থেকেও প্রতিবাদ করা হয়েছিল। সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ আবারো শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছে।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস বুকে ধারন করে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রতিটি মানুষ আনন্দের সাথে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশের ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রাখবে, তাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত