আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের তথ্য সংগ্রহে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গিয়েছে পুলিশ। স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ৩ সেপ্টেম্বর বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তবে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ছাড়াও এক সপ্তাহ আগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক উপপরিদর্শকও (এসআই) তাঁর গ্রামের বাড়িতে গিয়েছেন তথ্য সংগ্রহ করতে।

নজুমিয়া হাট এলাকার ব্যবসায়ী ও ড. ইউনুসের আত্মীয় মঞ্জুর আলী আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে জানতে চেয়েছেন। তাঁর কয়জন সন্তান, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন—এসব। পাশাপাশি ড. ইউনূস ঢাকায় কোথায় থাকেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন, তা–ও জানতে চেয়েছেন।

এ সম্পর্কে মঞ্জুর আলী আরও বলেন, তিনি ছাড়াও পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। একপর্যায়ে ড. ইউনূসের এক ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে বিস্তারিত জানতে চায়।

ড. ইনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহে গিয়েছিলেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম। জানতে চাইলে আজ সকালে প্রথম আলোকে এএসআই আজম বলেন, ‘হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তাঁর ভাইয়ের সঙ্গেও কথা বলেছি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া আজ সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যোগাযোগ করা হলে হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন বলেন, ‘আমরা তথ্যগুলো নিয়ে রেখেছি।’ কেন নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলা বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে। পরে শুনেছি, তাঁরা নিজেরা সেখানে গিয়ে তথ্য নিয়েছেন। আমাদের ফাঁড়ির পুলিশ যেসব তথ্য সংগ্রহ করেছে, সেসব কোথাও পাঠানো হয়নি, আমাদের কাছেই রয়েছে।’

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ড. ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। ডিএসবির উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে সপ্তাহখানেক আগে তথ্য নিয়েছেন। তবে সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত