আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন সৌদি যুবরাজের

প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন সৌদি যুবরাজের

বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন বৈশ্বিকভাবে প্রভাবশালী এই নেতা।

রোববার (১০ সেপ্টেম্বর) জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার এক বৈঠকে এ আশ্বাস দেন সৌদি যুবরাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে 'অনুপ্রেরণামূলক নেতৃত্বের জন্য' শেখ হাসিনার প্রশংসা করেন।

বাংলাদেশের পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর, আকুয়া নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন সালমান। তিনি বলেন, প্রায় ২.৮ মিলিয়ন বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম ও যথাযথ পরিশ্রমের মাধ্যমে সৌদির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশ কিছু সামাজিক সংস্কার এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য যুবরাজকে অভিনন্দন জানান। যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত