আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাইডেন খুবই উচ্ছ্বসিত ছিলেন, সেলফি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

বাইডেন খুবই উচ্ছ্বসিত ছিলেন, সেলফি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

জি২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কে আবদুল মোমেন বলেছেন, এটি একটি আনন্দের মুহূর্ত, সবাই আনন্দিত।সেলফি তোলার সময় প্রেসিডেন্ট বাইডেনকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

আবদুল মোমেন বলেন, হ্যাঁ, প্রেসিডেন্ট বাইডেন খুবই উচ্ছ্বসিত ছিলেন। তিনি আমার এক বন্ধুর ফোন নিয়েছিলেন (সেলফি তোলার জন্য), কারণ তিনি ছবিটি তুলতে অসুবিধা বোধ করছিলেন। এটা মজার ছিল, সত্যিই ভালো ছিল। সবাই খুব খুশি ছিল, চমৎকার সময় আমি বলবো।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির জি২০ শীর্ষ সম্মেলনস্থল 'ভারত মণ্ডপে' সেলফি তোলেন। এর আগে শুক্রবার ভারতে পৌঁছান জো বাইডেন ও শেখ হাসিনা। আজ রোববার (১০ সেপ্টেম্বর) শীর্ষ সম্মেলন শেষ হবে।

নরেন্দ্র মোদি শনিবার শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে ভাষণ দেন এবং মানব-কেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভারত 'ওয়ান আর্থের' চেতনায় লিফ মিশনের মতো উদ্যোগগুলোতে কাজ করেছে।

টুইটারে এক পোস্ট শেয়ার করে মোদি লিখেছেন, জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম সেশনে 'ওয়ান আর্থ' নিয়ে কথা বলেছি। মানব-কেন্দ্রিক বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছি, যা ভারতীয় সংস্কৃতি সর্বদা জোর দিয়েছে। ভারত 'ওয়ান আর্থ'-এর চেতনা নিয়ে লিফ মিশন, আন্তর্জাতিক মিলেট বর্ষে জোর দেওয়া, গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ - ওয়ান সান, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রিড চালু করা, সৌরশক্তিকে কাজে লাগানো, প্রাকৃতিক চাষাবাদকে উৎসাহিত করা এবং জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের মতো উদ্যোগগুলোতে কাজ করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত