আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

‘মিথ্যা’ প্রতিবেদন দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করেছেন: কৃষিমন্ত্রী

‘মিথ্যা’ প্রতিবেদন দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করেছেন: কৃষিমন্ত্রী

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান টাকা খেয়ে মিথ্যা প্রতিবেদন দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আদিলুর রহমান হেফাজতে ইসলামের কর্মসূচিতে মৃত্যু নিয়ে মিথ্যাচার করেছেন। কিছু সুশীল সমাজের প্রতিনিধি, কিছু লবিস্ট, বিএনপি-জামায়াত ধর্মান্ধদের টাকা খেয়ে তিনি ( আদিলুর রহমান) মিথ্যা রিপোর্ট দেন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতি সরকারের এই মন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বিএনপির ভাষায় আরেকটি রেজল্যুশন নিয়েছে। আপনারা বাংলাদেশে টিম পাঠান। আপনারা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নাই, কথা বলার অধিকার নাই, মানবাধিকার হুমকির মুখে। মানবাধিকার কি শুধু মিথ্যাচার করা? আপনারা সংখ্যালঘুদের সাথে কথা বলেন। বাংলাদেশের দুই-এক ভাগ সংখ্যালঘু যদি বলে বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে নিরাপত্তা দেয় নাই, সবচেয়ে ভালো অবস্থানে নাই, আমরা এ দেশে সরকারে থাকব না।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমপি হিসেবে বলছি, এ দেশে হিন্দু, খ্রিষ্টান, গারো, চাকমা, প্রতিটি মানুষ—এই সংখ্যালঘুদের ৯৯ ভাগ আওয়ামী লীগকে ভোট দেয়। আওয়ামী লীগের সময় তাদের অধিকার সবচেয়ে বেশি থাকে। নাগরিক হিসেবে সবচেয়ে বেশি অধিকার ভোগ করে।’

কৃষিমন্ত্রী বলেন, ২০১৩ সালে ৫ মে বাংলাদেশ ব্যাংকের সামনে হেফাজত সমাবেশ করেছিল। তিনি সে সময় খাদ্য ও ত্রাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ঘটনাটি খুব কাছে থেকে দেখেছেন। হেফাজতে ইসলামকে খুব অনুরোধ করেছিলেন সমাবেশ শেষ করতে। সন্ধ্যার দিকে সরকারের কাছে খবর এলো, তারা সমাবেশ থেকে উঠে যাবে না। রাতের মধ্যে তারা গণভবন, সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাবে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘রাত আটটার দিকে কী দেখেছিলাম? খালেদা জিয়া বিবৃতি দিয়ে জানাল বিএনপির নেতাদের হেফাজতের পাশে দাঁড়াতে। এরশাদ ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে হেফাজতের পাশে দাঁড়ালেন। খাবার নিয়ে দাঁড়ালেন। সারা দেশ আতঙ্কগ্রস্ত। গণভবন ঘেরাও হবে কি না? সচিবালয় ঘেরাও হবে কি না? হেফাজতের কে প্রধানমন্ত্রী হবেন? নাকি বিএনপির কাছে ক্ষমতা দেবে ক্ষমতা—এমন এক পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই, রাত তিনটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়েছিল। সেখানে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।’

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনের ঘটনা সম্পর্কে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি মহাসচিব বলেছেন মোহাম্মদপুরে মার্কেটে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটা নাকি আওয়ামী লীগ ঘটিয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, শুধু পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। বিএনপি এখন বলছে, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। তিনি বলেন, ‘আমি মনে করি, বিএনপি নেতারা এখন পাগল হয়ে গেছেন। একটি নির্বাচিত সরকার কোথাও আগুন দিয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে কেন? বরং তারাই দেশে অস্থিরতা সৃষ্টি করছে, দেশকে অশান্ত করছে সরকারের পতনের জন্য। তারাই গাড়িতে, রেলে আগুন দেয়। বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি মনে করি, গতকালের (বৃহস্পতিবার) অগ্নিকাণ্ডের ঘটনা তারাই ঘটিয়েছে।’

ইতিহাস পর্যালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে পাটের গুদাম, খাদ্যের গুদামে আগুন লাগানো হয়েছে। এমনকি সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে। ঈদগাহ মাঠে সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুল ইসলাম যে মিথ্যাচার করেছেন, এর জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

 

শেয়ার করুন

পাঠকের মতামত