আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিএনপি গণতন্ত্রের হত্যাকারী দল

বিএনপি গণতন্ত্রের হত্যাকারী দল

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। ঢাকাসহ দেশের বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এগুলো বিএনপি জামায়াতের ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখতে হবে। আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’।

শনিবার বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা করলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা মামলা করে হয়রানি করেনি। নওগাঁতে বিএনপি ১৪ বছর ধরে মায়ের কোলে আছে। অথচ বিএনপির নেতাকর্মীরা নিজেরা নিজেরা মারামারি করে, নিজেদের নেতাকর্মীদের হত্যা করে’।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রের হত্যাকারী দল। হ্যাঁ না ভোটের হোতা জিয়াউর রহমান। জনগণ ভোট না দিলেও তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এখন একজন এতিমের টাকা মেরে খেয়ে জেলে। আরেকজন দুর্নীতির সাজাপ্রাপ্ত আসামি হয়ে বিদেশে পলাতক’।

সমাবেশে উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত