আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিএনপির এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকেঃ নানক

বিএনপির এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকেঃ নানক

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, বিএনপির এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে। তারা যেন শান্তিপূর্ণ উপায়ে এ রোডমার্চ কর্মসূচি চালিয়ে যায়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

নানক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি রোডমার্চ কিংবা যেকোনো মার্চই করতে পারে। তবে আমি দোয়া করি, তাদের এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে। তারা যেন শান্তিপূর্ণ উপায়ে এ রোডমার্চ কর্মসূচি চালিয়ে যায়। আর রোডমার্চ চলতে থাকার মধ্যেই ১৬ কোটি মানুষ যাতে নির্বাচন সম্পন্ন করে ফেলে।

নির্বাচন ছাড়া দলকে রক্ষা করার আর কোনো উপায় নেই জানিয়ে নানক বলেন, বিএনপিকে আরো বেশি অভিনন্দন জানাব, যদি তারা ভুল পথ ছেড়ে নির্বাচনের পথে আসে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া ৩৪৩টি দোকানের মধ্যে ২১৭টি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান উত্তর সিটি করপোরেশনের সিইও সেলিম রেজা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত