আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বকে চ্যালেঞ্জ করে অবিরাম লড়ে যাচ্ছেন

মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বকে চ্যালেঞ্জ করে অবিরাম লড়ে যাচ্ছেন

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বকে চ্যালেঞ্জ করে অবিরাম লড়ে যাচ্ছেন। তিনি মানুষের মাথাপিছু আয় ঈর্শনীয় লেভেলে পৌঁছে দিয়েছেন। বিশ্বব্যাংকসহ বিভিন্ন মোড়ল দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে দেশের আর্থ-সামাজিক অবস্থাকে সুদৃঢ় করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপলাইন প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতুতে রেল সংযোগ, কক্সবাজার রেল সড়ক নির্মাণ করেছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ মাঠে 'সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন প্রকল্প'র আওতায় প্রায় ৪ হাজার নারী-পুরুষ উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি উপকার ভোগীদেরকে সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।

ইকবাল হোসেন অপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার লাখ লাখ গৃহহীন, সহায়সম্বল সম্পদহীন পরিবারকে জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। লাখ লাখ পরিবারকে বছরের পর বছর খোলা বাজারে আধা দামে চাউল আটা খাওয়ানোর ব্যবস্থা করেছেন। লাখ লাখ পরিবারকে ১০/১৫ টাকা কেজি দরে চাল খাওয়ানোর ব্যবস্থা করেছেন। ভিজিএফ, ভিজিডি সহায়তা দিচ্ছেন। আপদকালিন সময়ে ত্রাণ দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, বিভিন্ন ভাতা দিচ্ছেন। দলমত নির্বিশেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন, পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্য নিরাপত্তা, ৪০ শতাংশ থেকে ২১শতাংশে দারিদ্র্য হ্রাস, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের ঘর তৈরি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ, দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বহুমুখী উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, শত বছরের ভয়ংকর বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাকালিন সময়ে মানুষের ঘরে ঘরে অর্থ খাদ্য ঔষধ পৌঁছে দিয়েছেন। বিনা পয়সায় কোটি কোটি মানুষকে করোনার ভ্যাক্সিন দিয়েছেন। বন্যা, খড়া, নদী ভাঙ্গনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট, পুল, আঞ্চলিক সড়ক, বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।

সাংসদ অপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনা মূল্যে কোটি কোটি বই বিতরণ, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ ও পরিবেশ সুরক্ষায় নিরলস কাজ করে চলেছেন। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে শেখ হাসিনা দেশের প্রায় ৫ কোটি মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়মিত হাজার হাজার কোটি টাকার ভাতা প্রদান করে চলেছেন।

তিনি শরীয়তপুর সকল শ্রেণি-পেশার লোকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগুন সন্ত্রাসীরা তৎপর হয়ে উঠেছে। আপনারা সজাগ থাকবেন, যারা দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মারে, যারা টানা পাঁচবার বিশ্বের এক নম্বর দুর্নীতির খেতাব অর্জন করে, যারা সিরিজ বোমা হামলা করে, যারা দেশে জঙ্গী-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও লালন-পালন করে তাদের সকল অপচেষ্টাকে আপনারা একসাথে রুখে দিবেন।

তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত