আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মারা গেছেন জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক

মারা গেছেন জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক

আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক মারা গেছেন। শনিবার (২৮ অক্টোবর) ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্র জানায়, রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। রবিবার (২৯ অক্টোবর) বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি)-র পরিচালক ছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ছিলেন।

পারিবারিক সূত্র ছাড়াও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি)-র ফেসবুক পেজে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আইসিসিএডি'র পেজে বলা হয়, ‘অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাদের জানাচ্ছি যে, আমাদের পরিচালক অধ্যাপক সালিমুল হক ২৯ অক্টোবর মারা গেছেন।’

পেজে আরও বলা হয়, ‘তিনি একজন দূরদর্শী নেতা যিনি শুধু জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের মশাল বাহক ছিলেন না, সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য তাঁর অতুলনীয় কাজ বছরের পর বছর ও পরবর্তী প্রজন্মের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।’

সালিমুল হক ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০২২ সালে বিজ্ঞান সাময়িকী নেচার’স ঘোষিত শীর্ষ ১০ জন প্রভাবশালী বিজ্ঞানীর একজন নির্বাচিত হন। সালিমুল হক মূলত একজন উদ্ভিদ-জীববিজ্ঞানী। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন।

সালিমুল হকের বেড়ে ওঠা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে। বাবার কূটনৈতিক বদলির জেরে ছোট থেকেই তিনি নানা জায়গার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে তাঁর গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাঁকে বুর্টনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত