আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান

মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান

নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। খাদ্য-পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। দেশটিতে অন্তত সেবা খাত খুলে দিতে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিলিস্তিনের মানুষ যাতে সেবা নিয়ে বাঁচতে পারে সে দাবি জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ দাবি জানান। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবটি উপস্থাপন করেন।

শেখ হাসিনা বলেন, অনবরত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষ করে নারী-শিশু তারা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অনেক মানবাধিকারের কথা শুনি। কিন্তু ফিলিস্তিনের জনগণ অমানবিক কষ্টে জীবন যাপন করছে। ইসরায়েলের আক্রমণ বিশেষ করে নারী-শিশুর ওপর হামলা হচ্ছে। সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে আল আহলে আল আরাব ব্যাপটিস হাসপাতালে- যেখানে মায়েরা মনে করেছিল সন্তানদের নিয়ে সেখানে নিরাপদে থাকবে। তারা চিকিৎসাধীন ছিল- আর সেখানেই বিমাল হামলা, বম্বিং এবং নারী-শিশুকে হত্যা করে। জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে এর নিন্দা করার ভাষা নেই। হাসপাতালে হামলার নিন্দা জানাচ্ছি।

সরকার প্রধান বলেন, ফিলিস্তিনের শিশুরা বড় হলেই নাকি যোদ্ধা হয়ে যায়- তাই তাদেরকে শেষ করে দেওয়া। গর্ভবতী নারীদের হত্যা করা হয়েছে। আমি যেখানেই গিয়েছি- এর প্রতিবাদ করেছি। এ ধরণের ঘটনা আমরা কখনই মেনে নিতে পারি না।

১৯৯৫ সালে হেবরনে ইসরায়েলি হামলার ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, তখন আমরা বিরোধী দলে ছিলাম। আমরা সংসদে আলোচনা করতে চেয়েছিলাম। বিএনপি ক্ষমতায় ছিল- আলোচনা করতে দেয়নি। আমরা সংসদ থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম। আমরা ইতোমধ্যে শুকনো খাবার পাঠিয়েছি। এসব আমরা মিশরে পৌঁছে দিয়েছি, তারা পৌঁছে দেবে।

সব থেকে দুর্ভাগ্য হলো- খাবার, ওষুধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। যে কোনো যুদ্ধে হাসপাতাল নারী, শিশুর ওপর এভাবে হামলা হয় না। আজকে খাদ্য, পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। আমরা চাই যে অন্তত সেখানে সেবা খাতটা খোলা হোক; যাতে ওখানকার মানুষগুলো বাঁচতে পারে। সেবা খাতটাই তার বন্ধ করে দিয়ে কষ্ট দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকারের কথা বলা হয়; অথচ এখানে যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। মানবাধিকার লঙ্ঘন- হত্যা হলে আমরা তার প্রতিবাদ করি, এটাই আমাদের নীতি। আমাদের নীতি সবার সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয়। , কিন্তু ইসরায়েল যে ঘটনা ঘটাচ্ছে ফিলিস্তিনি জনগণের ওপর এটা কখনও মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনিদের ন্যায্য দাবি- সেটা যেন মেনে নেওয়া হয়। তাদের রাষ্ট্র তারা যেন ফিরে পায়। আমার আহ্বান থাকবে মুসলিম বিশ্বের সবাই এক হয়ে যেন এই অন্যায়-অপরাধের প্রতিবাদ করে এবং ফিলিস্তিনিরা যেন ন্যায্য অধিকার ফিরে পায়।

এ আলোচনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, ডা. রুস্তম আলী ফরাজী, দলটির চিফ হুইপ মশিউর রহমান রাঙা, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজ ভাণ্ডারি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত