আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বিএনপির’র মতো অপশক্তিকে রুখতে হবে: নসরুল হামিদ

বিএনপির’র মতো অপশক্তিকে রুখতে হবে: নসরুল হামিদ

শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন চাইলে দেশের মানুষকে বিএনপি-জামায়াত জোটের মতো অপশক্তিকে রুখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ। তিনি বলেন, বিএনপি আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে পুনরায় ধ্বংসাত্বক রাজনীতি শুরু করেছে। সন্ত্রাস করে কখনও মানুষের মন জয় করা যায় না।

শুক্রবার (৩ নভেম্বর) শুভাড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকের সময় এ কথা বলেন তিনি।

বিএনপি একটি জনভিত্তিহীন দল বলেই তারা ভুয়া বাইডেনের উপদেষ্টা সাজিয়ে তাদের পার্টি অফিসে মিটিং করিয়েছে, পুলিশ হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনসমর্থন থাকলে এমন মিথ্যা আশ্রয় বিএনপিকে নিতে হতো না। বিএনপি ধোঁকাবাজের দল। এই এলাকায় যারা বিগত দিনে বিএনপির চেয়ারম্যান-মেম্বার ছিলো তারা চিহ্নিত সন্ত্রাসী এবং সন্ত্রাসের লালনকারী।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কেরানীগঞ্জের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। সব থেকে বড় কথা রাজনৈতিকভাবে কোন সন্ত্রাসী এবং চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়নি।শান্তি-শৃঙ্খলা বজায় থাকার কারণে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই ব্যবসা-বাণিজ্যে আরও গতি দিয়েছে। এখানে প্রত্যেক মাদ্রাসা-মসজিদ মন্দির এগুলোর উন্নয়ন হয়েছে।

উন্নয়নের বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একনেকে পাশ হাওয়া শুভাঢ্য খাল খনন বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য। এই এলাকায় শিল্পকলকারখানা এবং বসতবাড়িতে গ্যাসের যে সমস্যা রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে আমার প্রধান কর্তব্য।আগে যেখানে ৮ ইঞ্চি গ্যাসের পাইপলাইন ছিলো সেটা এখন ২০ ইঞ্চি গ্যাসের পাইপলাইন করার কাজ চলমান রয়েছে।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, শুভাড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, কোষাধক্ষ্য জসিম মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত