আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নির্বাচন অতি আসন্ন: সিইসি

নির্বাচন অতি আসন্ন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সম্ভাব্য সময় আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি। নির্বাচন অতি আসন্ন। তবে আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেইনি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য তারিখ জানানো হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার উদ্দেশ্য হলো আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা। আমরা রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেছি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে- সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে উনার সহযোগিতার প্রয়োজন হলে- উনি আশ্বাস দিয়েছেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, রাষ্ট্রপতি বলেছেন- যে কোনো মূল্যে সাংবিধানিক ধারা অব্যহত রাখতে হবে। আমাদের ওপর সাংবিধানিক যে দায়িত্ব আরোপ করা হয়েছে, সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে- আমরা সে অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে বদ্ধপরিকর।

নির্বাচনের তফসিল কি আগামী ১৫ নভেম্বর মধ্যে ঘোষণা করা হবে- এ বিষয়ে সিইসি বলেন, আমরা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি। তবে দ্রুতই ঘোষণা করবো, কারণ সময় হয়ে গেছে।

ভোটের মাঠের রাজনৈতিক বাস্তবতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে কিনা- এ বিষয়ে সিইসি বলেন, না, এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। আমরা শুধু আমাদের কথা বলেছি। এছাড়া রাজনৈতিক সংলাপের ব্যাপারেও কোনো কথা হয়নি বলে জানান সিইসি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত