আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর

বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রবিবার ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ‘প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেসে অনুষ্ঠিতব্য ‘প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম ২০২৩’-এ যোগদান করবেন। বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং প্যানেল মেম্বার হিসেবে ‘হিউম্যানিট্যারিয়ান অ্যাসিসট্যান্ট অ্যান্ড ডিজাস্টাররিলিফ’ (এইচএডিআর) এর ওপর বক্তব্য প্রদান করবেন।

এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ১৯ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। —আইএসপিআর

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত