আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাংলাদেশসহ পাঁচ দেশ চায় ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্ত

বাংলাদেশসহ পাঁচ দেশ চায় ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্ত

আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধের ভয়াবহ পরিস্থিতির তদন্ত চায় বাংলাদেশসহ পাঁচটি দেশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম কান শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

 

বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি তদন্তের জন্য যেসব দেশ আহ্বান জানিয়েছে তারা হলো- দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস ও জিবুতি।

সংবাদ সংস্থা রয়টার্সকে দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনের ভয়াবহ পরিস্থিতির প্রতি আইসিসি যেন জরুরি মনোযোগ দেয়। এটা নিশ্চিত করতেই এই অনুরোধ করা হয়েছে।

২০১৪ সালের ১৩ জুন থেকে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে 'ফিলিস্তিনের পরিস্থিতি' নিয়ে আইসিসির তদন্ত চলছে। গত মাসে করিম কান বলেছিলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজা উপত্যকায় বোমা হামলাসহ ইসরায়েলের প্রতিক্রিয়ার অংশ হিসেবে সংঘটিত যেকোনো অপরাধের বিষয়ে তার অফিসের এখতিয়ার রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যেহেতু ইতিমধ্যে একটি তদন্ত চলছে, শুক্রবারের অনুরোধটি সীমিত প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অপরাধ এবং ফিলিস্তিনিদের দ্বারা সংঘটিত অপরাধের বিষয়ে তারা এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে।

এদিকে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের আদালতের সদস্য এবং এর এখতিয়ারকে স্বীকৃতি দেয় না। আইসিসি নির্দিষ্ট পরিস্থিতিতে অ-সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের তদন্ত করতে পারে। বিশেষ করে রাষ্ট্রগুলোর অঞ্চলে অপরাধ সংঘটিত হয়েছে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেলে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত