আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

হাইকোর্টে রিট ৩ প্রার্থীর

হাইকোর্টে রিট ৩ প্রার্থীর

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ এবং ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হক।

 

রোববার (১৭ ডিসেম্বর) এই রিট করেন তারা। এর আগে গত শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে নানান অভিযোগে তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে ইসি।

এর মধ্যে গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত করেন। পরে ৪ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে গত ৬ ডিসেম্বর বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন করেন। সেখানে তার বিরুদ্ধে ভুল তথ্য পেশ করার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ইসি তার মনোনয়নপত্র বাতিল করেন।

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে। নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের কর্ণধার ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ।

পরে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ একে অন্যের প্রার্থিতা বাতিলের জন্য ইসিতে আবেদন করেছিলেন। এতে শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের (নেদারল্যান্ডস) অভিযোগ আনা হয়। একই সঙ্গে এ কে আজাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

যাচাই-বাছাইয়ে শামীম হকের প্রার্থিতা বাতিল করা হলেও ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত