আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

আগামীকাল মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতিমধ্যে সিলেটে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো সিলেট নগরী নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

 

বিশেষ করে নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার করা হচ্ছে। এছাড়া, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হচ্ছে। প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর জনসভাস্হল সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসাহ মাঠ। মঞ্চ নির্মাণ কাজ ও সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে জনসভাস্হলকে প্রস্তুত করা হয়েছে। জনসভায় ঐতিহাসিক কলরেডী মাইক লাগানো হয়েছে।

মঞ্চের সামনে বাঁশ দিয়ে চারদিকে শক্ত বেষ্টনী গড়ে তুলা হয়েছে। এসকল কাজ তদারকি করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। একাজে সার্বিক সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো, আনোয়ারুজ্জামান চৌধুরী। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে কয়েক লাখ লোকের জনসমাগম ঘটাতে তৎপরতা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সফরে প্রধানমন্ত্রী ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকালে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসাহ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এর আগেও জাতীয় সংসদ নির্বাচনের আগেও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করেছিলেন তিনি।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের শ্রদ্ধা ও হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে তাক বরণ করে নিতে সিলেট প্রস্তুত হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরীকে নতুন রূপে সাজানো হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো পবিত্র নগরী সিলেট থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। সিলেটের উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। সিলেটবাসী আসন্ন নির্বাচনে এর প্রতিদান দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত