আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচনকে ঠেকাতে বিএনপি আগুন সন্ত্রাস করছে: নসরুল হামিদ

নির্বাচনকে ঠেকাতে বিএনপি আগুন সন্ত্রাস করছে: নসরুল হামিদ

ঢাকা-৩ আসনের নৌকার প্রার্থী ও সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ বিপু বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকাতে বিএনপি আগুন সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এর জবাব দেশের মানুষ ভোটের মাধ্যমে দেবে।

 

মঙ্গলবার কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীরবাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, বিএনপি নির্বাচনে না এসে তাদের জনপ্রিয়তা যাচাই করার সুযোগ হারিয়েছে। প্রকৃত অর্থে তাদের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা নেই বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখন তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আজ সকালে এক শিশুসহ চারজন নিরীহ মানুষকে ট্রেনে অগ্নিসংযোগ করে হত্যা করেছে। এর জবাব সাধারণ মানুষ ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে।

নসরুল হামিদ আরও অভিযোগ করে বলেন, কেরানীগঞ্জেও বেশ কিছুদিন বিএনপি অগ্নিসন্ত্রাস করেছে। জনগণ তাদের প্রতিহত করেছে। এই সকল অগ্নিসন্ত্রাসীর কোনো জনপ্রিয়তা নাই-জনভিত্তি নাই। তাই তারা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের যদি জনপ্রিয়তা থাকতো জনভিত্তি থাকতো তাহলে ভোটের মাধ্যমে নিজেদের প্রমাণ করতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে সারাদেশের মতো কেরানীগঞ্জে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তা তিনি তুলে ধরেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কেরানীগঞ্জের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার যে উন্নতি তা তার বক্তব্যে ওঠে আসে। তিনি বলেন, কেরানীগঞ্জে কোন রাজনৈতিক সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই। সবাই শান্তিতে বসবাস করছে।

এসময় নসরুল হামিদ ৭ জানুয়ারি নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত