আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না: প্রধানমন্ত্রী

নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না: প্রধানমন্ত্রী

‘‌নির্বাচনে দলের কেউ সংঘাত করলে রেহাই নেই’ হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই—জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। তারা যাকে খুশি তাকে ভোট দিবে। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই নির্বাচনে দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

‘আওয়ামী লীগ সবসময় ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে’ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে, বাংলাদেশ শেষ হয়ে যাবে।

বিএনপির নির্বাচনে না আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ভোট চুরির সুযোগ নেই বলে বিএনপি নির্বাচনে আসেনি।

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের এমন কোনো জেলা নেই—যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফের সরকার গঠন করতে পারলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ পাঁচ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা ও নৌকার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার সিলেটে জনসভার মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত