আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সবাইকে একই চোখে দেখছি: ইসি আনিছুর

সবাইকে একই চোখে দেখছি: ইসি আনিছুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘আমরা সবাইকে একই চোখে দেখছি এবং মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা আছে। কারও মধ্যেই কোনো শঙ্কা কাজ করছে না। কোনো রকমের ভয়-ভীতি নেই। কারও প্রতি আনুকূল্যও নেই।’

 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চরম নিরপেক্ষতা দেখাতে বলেছি এবং কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদের বলা হয়েছে কেউ রেহাই পাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং করে যাব।’

নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন উল্লেখ করে মো. আনিছুর রহমান বলেন, ‘এখন নির্বাচনের সময়ে অনেকে কিন্তু ব্যক্তিগত পূর্ব শত্রুতাকেও এখানে নিয়ে আসছে। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করব। কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। কাজেই সেভাবে আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিয়েছি।’

তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলা প্রমাণ হলে ক্ষেত্র বিশেষে কঠোর ব্যবস্থা হবে। যখন যেটা প্রয়োজন আমরা সেটাই করব। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আইনি পদক্ষেপ নেওয়া হবে, বদলি করা হবে।’

প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্তে কমিশন কার্পণ্য করবে না জানিয়ে তিনি বলেন, ‘প্রার্থিতা বাতিল হবে। কারও না কারও প্রার্থিতা বাতিল হয়ে যাবে বিভিন্ন জায়গায় এটুকু আমি ইঙ্গিত দিয়ে রাখলাম। বিস্তারিত পরে জানাবো।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত