আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচন সুষ্ঠু করতে হবে যেকোনো মূল্যে : ইসি আনিছুর

নির্বাচন সুষ্ঠু করতে হবে যেকোনো মূল্যে : ইসি আনিছুর

যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতেই হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

 

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, সুনামগঞ্জে প্রার্থীদের মধ্যে সৎভাব রয়েছে সবকিছু মিলিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।যারা নির্বাচন বিরোধী প্রচারপত্র বিতরণ করছেন আইনানুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন সবার জন্য সমান। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং এটা যেকোনো মূল্যে করতে হবে বলে জানান তিনি।

কত পার্সেন্ট ভোট কাস্ট হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে সাংবাদিকদের এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আইনে কত পার্সেন্ট ভোট কাস্ট হতে হবে তা নির্ধারিত করে বলা নেই। তবে সর্বোচ্চ সংখ্যক ভোটার যেন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটার চেষ্টা চলছে।

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচনের পরেও আরও দুইদিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী বলে জানান ইসি আনিছুর।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত