আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বদিউল আলম সাহেব বিএনপির একজন খাস দালাল : ওবায়দুল কাদের

বদিউল আলম সাহেব বিএনপির একজন খাস দালাল : ওবায়দুল কাদের

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আর মামুদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে’— সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের জেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আগেই বলেছি— ব্যক্তিগতভাবে আমি নিজেও বলেছি যে, বদিউল আলম সাহেব বিএনপির একজন খাস দালাল। কাজেই বিএনপির রিজভী যা বলেন, বদিউল আলমও তাই বলেন।’

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেশ পরিচালনা করছি, কিন্তু সবকিছু যে শতভাগ পারফেক্টফুললি হচ্ছে- এমন দাবি আমরা করি না। আমাদের সমালোচনার বিষয় থাকলে অবশ্যই সমালোচনা হবে। সমালোচনা যে কোনো মানুষকে শুদ্ধ করে। সমালোচনা আর বিতর্ক হলেই একমাত্র শুদ্ধ হওয়ার সুযোগ থাকে। যেমন- পার্লামেন্টে যদি কোনো বিষয়ে সমালোচনা হয়, আমরা ভুল শুধরে নেওয়ার সুযোগ পাই। সমালোচনা যদি নাই হয়, তাহলে বিরোধী দল কেন থাকবে?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ট্রেনে আগুন দিয়েছে, তাদের অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। এমনকি অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। নির্বাচনকে সামনে রেখে সামনে এরকম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমরা আরো সতর্ক হবো। এখন থেকে আরো কঠোরতার সাথে আমরা বিষয়গুলো দেখব যেন এসব ঘটনার পুনরাবৃত্তি আর না হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত